July 29, 2026, 10:29 am
শিরোনাম :
মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে মাদ্রাসাছাত্রকে অপহরণ, দুই কিশোর আটক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ফেসবুকের ভিডিও সূত্রে অপহরণকারী গ্রেফতার আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ির যুবকের পা বিচ্ছিন্ন ফাইতংয়ে চাঞ্চল্যকর সিএনজি ছিনতাই ও চালক হত্যাচেষ্টা মামলার রহস্য উদঘাটন, তিন ডাকাত গ্রেফতার ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত পিবিআই থেকে যোগদান করেই চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, মাসসেরা সম্মাননা পেলেন লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়া কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ স্টুডেন্ট এক্টিভিটিজ সেন্টার’ তৈরির পরিকল্পনা রয়েছে: কুবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে পুনরায় শুরু এইচএসসি পরীক্ষা, স্বস্তিতে পরীক্ষার্থী-অভিভাবক

“ফ্যামিলী কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা উখিয়া-টেকনাফের মানুষ পরিবর্তন চায়” আনোয়ারী

Reporter Name

রিদুয়ানুল হক জিসান। ৩১ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রাজা পালং ও হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত যথাক্রমে ডিগলিয়া পালং,ঘাঠি পাড়া ও পাতাবাড়ি পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননন্দিত জননেতা জনাব হযরত মাওলানা অধ্যাক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন ফ্যামিলী কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা উখিয়া-টেকনাফের মানুষ পরিবর্তন চায়।বিগত ৫৪ বছর যারা দেশের ভাগ্যপরিবর্তন করতে ব্যার্থ হয়েছেন তাদেরকে আরো ৫৪ বছর সুযোগ দিলেও দেশের পরিবর্তন হবেনা।কারন তাদের পেশাই হল রাজনীতি।রাজনীতি ব্যবসা করে নিজের আখের ঘোছাতে ব্যস্ত হয়ে পড়ে।

আনোয়ারী চেয়ারম্যান আরো বলেন আগামীতে জামায়াত ক্ষমতায় আসলে পাচঁটি মৌলিক অধিকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।জনগণের ক্ষমতা জনগণের হাতেই অর্পণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা এডভোকেট শাহজালাল চৌধুরী বলেন কোন হুমকি ধমকি দিয়ে এদেশের জনগণকে ইসলামের পথ থেকে সরানো যাবেনা।মানুষ এখন অনেক বেশী সচেতন সুতরাং ধোঁকাবাজি করে আর পার পাওয়া যাবেনা।আরেকটা বিষয় না বললে নয় যেটা হল তারা আজীবন ক্ষমতায় থাকলেও তাদের ক্ষমতার স্বাদ মিটেনা।

গতকাল ৩০ জানুয়ারি জুমাবার বাদ আছর হতে শুরু হওয়া উক্ত সমাবেশে
প্রভাষক জাহিদুল ইসলাম ও ইন্জিনিয়ার আতিক সিকদারের যৌথ পরিচালনায় ও মাওলানা কবির আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান,জেলা সমাজসেবা সম্পাদক, নুর হোসাইন ছিদ্দিকী,উপজেলা আমীর মাওলানা আবুল ফজল,মাওলানা ফরিদ আলম,নায়েবে আমীর মাওলানা নুরুল হক,উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, এনসিপি নেতা আখতার হোসাইন,জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, অধ্যাপক শফিউল আলম খোন্দকার ও শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাদ আছর হতে শুরু রাত ৮ টায় পাতা বাড়ি বড়বিল পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এদিকে সকাল ১০ টায় পালংখালী, রাজা পালং উত্তর পুকুরিয়াতে মহিলা সমাবেশ এবং জনসংযোগে অংশ নেন।

উল্লেখ্য যে সবকটি পথসভায় সাধারণ জনগণের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যায় পাশাপাশি বাধভাঙ্গা উচ্ছ্বাস ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা