October 26, 2026, 12:51 pm
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়দানকারী গ্রেপ্তার উখিয়ায় অভিযান, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শত মানুষের সামনে নির্মম মারধর, থামানোর উদ্যোগ কোথায়—প্রশ্ন বিবেকের কাছে টেকনাফে মানবপাচার চক্রের দুই হোতা গ্রেপ্তার, হত্যা-অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামিও আটক,১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, মোবাইল কোর্টে দণ্ডিত ১০ জন কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক পূর্ণ নাগরিক মর্যাদায় রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬ নিয়মিত মামলায় ৪, ওয়ারেন্টভুক্ত ২ আসামি রামুতে সিএনজির গ্যাস সিলিন্ডারে ৪৭ হাজার ইয়াবা, আটক ১ “নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার ​লামায় যৌতুক দাবি করায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা” লামায় জমি জবরদখলের চেষ্টা ও ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন আলীকদমে তেল পরিমাপে কারচুপি ও মূল্যতালিকা না রাখার অভিযোগ, প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার প্রস্তুতি নেয়া হচ্ছে : স্বরাষ্ট উপদেষ্টা

Reporter Name

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সেলক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য যে পরিমান আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা। ভোটাররা যত স্বতস্ফুর্থভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদেরকে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় তিনি সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতি বিরদ্ধে কাজ করার আহবান জানান। যদি স্বরাষ্ট উপদেষ্টার কোন আত্মীয় স্বজন বা তিনি নিজেও কোন অনিয়ম করেন তা লেখার আহবান জানান।

এর আগে তিনি নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা