October 26, 2026, 1:31 pm
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়দানকারী গ্রেপ্তার উখিয়ায় অভিযান, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শত মানুষের সামনে নির্মম মারধর, থামানোর উদ্যোগ কোথায়—প্রশ্ন বিবেকের কাছে টেকনাফে মানবপাচার চক্রের দুই হোতা গ্রেপ্তার, হত্যা-অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামিও আটক,১৬ এপিবিএনের নেতৃত্বে যৌথ অভিযান, মোবাইল কোর্টে দণ্ডিত ১০ জন কক্সবাজারে হেফাজতে ইসলামের গোলটেবিল বৈঠক পূর্ণ নাগরিক মর্যাদায় রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬ নিয়মিত মামলায় ৪, ওয়ারেন্টভুক্ত ২ আসামি রামুতে সিএনজির গ্যাস সিলিন্ডারে ৪৭ হাজার ইয়াবা, আটক ১ “নরসিংদীতে রায়পুরায় আড়িয়াল খাঁ নদী থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার ​লামায় যৌতুক দাবি করায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা” লামায় জমি জবরদখলের চেষ্টা ও ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন আলীকদমে তেল পরিমাপে কারচুপি ও মূল্যতালিকা না রাখার অভিযোগ, প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬ নিয়মিত মামলায় ৪, ওয়ারেন্টভুক্ত ২ আসামি

Reporter Name

মাহবুব আলম মিনার | ২২ অক্টোবর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় চারজন এবং পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উখিয়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল (৪০), মো. জাহেদ হোসেন (২৫), নুর আহাম্মদ ওরফে মেহেদী (৫৪) এবং মো. বেলাল হোসেন (২৭)। তাঁদের মধ্যে দুজন উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অপর দুজন পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে আবদুল গফুর ও শাহ আলম (৩৬) নামের দুই ব্যক্তিকে। তাঁদের একজন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এবং অন্যজন উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ছয়জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা