মাহবুব আলম মিনার - সম্পাদক আই টি এন নিউজ
টেকনাফ, কক্সবাজার | শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর আওতাধীন ময়নারঘোনা পুলিশ ক্যাম্প কর্তৃক এফডিএমএন ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিতভাবে চলাচলকারী পাঁচটি সিএনজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) আটক করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী ক্যাম্প কমান্ডার মো. জহিরুল হক ভূইয়া (সহকারী পুলিশ সুপার)-এর তত্ত্বাবধানে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল এফডিএমএন ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালে আরআরআরসি কর্তৃক অনুমোদনবিহীনভাবে চলাচলরত ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক আটক করা হয়। পরে আটককৃত যানবাহনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) নং–১৫৪, তারিখ–০৭/১১/২০২৫ খ্রিস্টাব্দে লিপিবদ্ধ করা হয়েছে।