১৫ জানুয়ারি ২০২৬। নজরুল ইসলাম
বান্দরবানের লামা উপজেলার টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাটে ঝড় ও বলে আগুন ঝরিয়ে ৯২ রানের বড় জয় পেয়েছে লামা উপজেলা ক্রিকেট একাদশ। তারা চট্টগ্রামের ফিয়েস্তা ক্রিকেট একাদশকে একপ্রকার একতরফা লড়াইয়ে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লামা উপজেলা ক্রিকেট একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২০০ রানের বিশাল সংগ্রহ। দলের পক্ষে ঝড়ো ব্যাটিং করেন মো. সায়মন উদ্দিন। তিনি মাত্র ২০ বলে ৪১ রান করেন। এছাড়া ইরাক ৩৬ রান এবং মইদুল ফাহাদ ২৯ রান করে দলের স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লামা দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ফিয়েস্তা ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৬ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন পারভেজ এবং ১৫ রান করেন সালমান।
বোলিং বিভাগে লামা উপজেলা ক্রিকেট একাদশের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখান মো. সায়মন উদ্দিন। তিনি ৩ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মো. রিয়াজ ২টি এবং সাজিব ১টি উইকেট নেন।
ব্যাট হাতে ঝড়ো ইনিংস ও বল হাতে বিধ্বংসী বোলিংয়ের সুবাদে মো. সায়মন উদ্দিন ম্যাচসেরা (প্লেয়ার অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
এদিকে এ জয়ে দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান লামা উপজেলা ক্রিকেট একাদশের খেলোয়াড় ও