স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী। ৮ ডিসেম্বর ২০২৫
বান্দরবান সদর থানা পরিদর্শন করেন জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
পরিদর্শনকালে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানায় আগত সেবাগ্রহীতাদের জন্য চলমান জনবান্ধব সেবা কার্যক্রম, পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, জননিরাপত্তা রক্ষা এবং অপরাধ মোকাবিলা–এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় থানার ভদ্র, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের প্রশংসা করেন এবং জনস্বার্থে এসব কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান থানার সকল কর্মকর্তা-ফোর্সের উদ্দেশে বলেন— আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে বান্দরবান সদর থানা পরিদর্শন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।