October 15, 2026, 1:53 pm
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ

Reporter Name

নজরুল ইসলাম, লামা, বান্দরবান | ২১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মাওলানা শফিউল আজিমকে সভাপতি এবং মো. নুরুল আবছার আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) লামা উপজেলার হোটেল আরামবাগের হলরুমে এ কাউন্সিল ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি আবুল হাসান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুফতি মুবাশ্বির বিন আযহার।

কাউন্সিলে হাততোলা ভোটের মাধ্যমে মাওলানা শফিউল আজিমকে পুনরায় সভাপতি এবং মো. নুরুল আবছার আরিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি মুফতি মুবাশ্বির বিন আযহার, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ খোরশেদ আলম, প্রচার সম্পাদক মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মো. হাসান, প্রশিক্ষণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ মাওলানা মুফিজুর রহমান।

কাউন্সিল ও শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা