October 6, 2026, 8:38 am
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১৪ এপিবিএনে প্রশিক্ষণের সমাপনী

Reporter Name

মাহবুব আলম মিনার। ১৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএনের আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্য অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে ১৪ এপিবিএন, উখিয়ার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে পালন, নির্বাচন-সংশ্লিষ্ট আইন ও বিধি সম্পর্কে ধারণা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব দায়িত্ব পালনে যথাযথভাবে প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নিরপেক্ষতা, শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা