October 17, 2026, 5:54 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক আকাশ, সদস্য সচিব সোহেল

Reporter Name

মাহবুব আলম মিনার। কক্সবাজার

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ মে) টেকনাফে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সভায় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির মোহাম্মদ সোহেল এবং এনটিভির নোমান অরুপসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মো. আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন এবং এনটিভির টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আবছার কবির আকাশ বলেন, টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা একযোগে কাজ করব। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল টেলিভিশন সাংবাদিককে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির যাত্রা শুরু হয়। এরপর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা