October 17, 2026, 6:49 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

উখিয়ার পালংখালী সীমান্তে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ৩ হাজার লিটার এসিড জব্দ

Reporter Name

নুরুল ইসলাম বিজয়। ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী এবং র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।
এসময় আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে আনুমানিক ৩ টন, অর্থাৎ প্রায় ৩ হাজার লিটার এসিড জব্দ করা হয়। জব্দকৃত এসিড ১০০টি ৩০ লিটারের জেরিকেনে সংরক্ষিত ছিল বলে জানা গেছে।

পরে সংবাদ পেয়ে উখিয়া থানার এসআই শুভ সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত আলামত হেফাজতে নেন। নিরাপত্তাজনিত কারণে দোকানটির শাটার নামিয়ে তালাবদ্ধ করা হয় এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য একটি ৩০ লিটারের কন্টেইনার থেকে নমুনা সংগ্রহ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জব্দকৃত এসিডের মালিক আক্তার হোসেন, পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের আরাকান আর্মি (এএ)সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক (ইয়াবা ও আইস) এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মার্কেট মালিকসহ সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উখিয়া থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা