October 17, 2026, 6:06 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

Reporter Name

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ARSA কমান্ডার লালু আটক, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

উখিয়া প্রতিনিধি। ৪ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে Arakan Rohingya Salvation Army (ARSA) নামক সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কমান্ডার জাহিদ হোসেন প্রকাশ লালু (৪০) কে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এলাকায় রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ আভিযানিক দল এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানটি সকাল ৭টায় শুরু হয়।
সেনা সূত্র জানায়, উখিয়া-টেকনাফ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটক লালু দীর্ঘদিন ধরে ARSA প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। সে মিয়ানমার ও বাংলাদেশে ARSA-এর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।
এছাড়া তার নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অগ্নিসংযোগসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র আরও জানায়, ২০২১ সালে এফডিএমএন ক্যাম্প-১৮-এর একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছাত্রসহ ছয়জন শিক্ষককে হত্যা, ২৯ সেপ্টেম্বর ২০২১ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থি নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যা এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ান হত্যাকাণ্ডসহ একাধিক চাঞ্চল্যকর নাশকতার ঘটনায় লালুর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
সেনাবাহিনী জানায়, এই অভিযান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা