October 15, 2026, 1:40 pm
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নারীসহ আটক ১

Reporter Name

মাহবুব আলম মিনার। ৭ জানুয়ারি ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আজ বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ও তার কয়েকজন সহযোগী ওই এলাকার একটি বাড়ি ও পার্শ্ববর্তী পাহাড়ি গোপন আস্তানায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে রামুতে অবস্থানরত ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল সন্ত্রাসীদের আটক করতে অভিযান শুরু করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নুরুল আবছার ও তার সহযোগীরা গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়।


পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানিক দল রামু গর্জনীয়া তদন্ত পুলিশের সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রিত বাড়ি এবং সংলগ্ন গোপন আস্তানায় তল্লাশি চালায়। তল্লাশি শেষে সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি ডামি পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ৬টি রাইফেলের গুলি, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ সময় কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছারের ঘনিষ্ঠ রক্ষিতা ফাতেমা বেগম (২৫) কে অস্ত্রসহ আটক করা হয়। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, নুরুল আবছার ওরফে ল্যাং আবছার হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, চোরাকারবার ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং ল্যাং আবছারের মতো কুখ্যাত সন্ত্রাসীদের আটক করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা