October 6, 2026, 9:02 am
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

“শান্তিপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি — বান্দরবানের নবাগত পুলিশ সুপার আবদুর রহমান”

মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার বান্দরবান

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী। ১ ডিসেম্বর ২০২৫

বান্দরবান: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পুলিশ—এমন মন্তব্য করেছেন সদ্য যোগদানকৃত বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

সোমবার (১লা ডিসেম্বর) বান্দরবান প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, “পার্বত্য জেলা সম্প্রীতির জেলা। এই সম্প্রীতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছি। জেলার প্রতিটি নাগরিক প্রয়োজনীয় পুলিশিং সেবা নিশ্চিত পাবে। আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা এবং অফিসের দরজা সেবা প্রত্যাশীদের জন্য সর্বদা উন্মুক্ত।”

জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি জানান—দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ চলমান রয়েছে। এ উদ্যোগকে তিনি গত যেকোনো সময়ের তুলনায় পুলিশের সর্ববৃহৎ নির্বাচনী প্রস্তুতি বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বান্দরবানের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার ও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসনসহ কয়েকটি অগ্রাধিকারমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। সন্ধ্যার পর শিক্ষার্থী ও কিশোরদের আড্ডা এবং অনলাইন জুয়ার সাথে সংশ্লিষ্টতা প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশনাও দেন তিনি।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চোরাচালান রোধে চিহ্নিত পয়েন্টগুলোতে পুলিশের টহল ও পেট্রোলিং কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দেন এসপি আবদুর রহমান।

মতবিনিময় শেষে বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা