October 17, 2026, 5:29 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

উখিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

হেলাল উদ্দিন - উখিয়া প্রতিনিধি

হেলাল উদ্দিন হেলাল, উখিয়াঃ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উখিয়া উপজেলা মহিলা দলের
উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় উখিয়া সদর স্টেশনের গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় শাহ জাহান চৌধুরী’র নির্বাচনী প্রচারণার নতুন অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন- বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর রোগমুক্তি এবং দীর্ঘায়ুর জন্য আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর দরবারে প্রার্থনা জানাই। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ চৌধুরী। তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের আস্থার ঠিকানা। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি এবং আগামীর আন্দোলন-সংগ্রামে মহিলা দল আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মহিলা দলের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সকল স্তরের নেতা কর্মীরা

অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল বকেয়া সোনিয়া।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় রাজনীতির শান্তিপূর্ণ অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার জেলা ওলামা দলের সদস্য মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা