October 15, 2026, 1:38 pm
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

হোয়াইক্যংয়ে নির্বাচন ঘিরে প্রতিপক্ষ দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা

Reporter Name

প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় আসন্ন নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ও কর্মীদের গতিবিধি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় থাকা কিছু নেতার সাম্প্রতিক অবস্থানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এমন কয়েকজন নেতা সম্প্রতি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বা তাদের নিকটবর্তী থাকছেন বলে নজরে এসেছে। এ নিয়ে বিএনপি নেতাদের দিকেও সতর্কতার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকীর সাম্প্রতিক কিছু কর্মসূচিতে টিয়া রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দেখা গেছে, যাকে স্থানীয়রা রুহুল আমিন নামে চিহ্নিত করেন। অভিযোগ রয়েছে, তিনি অতীতে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পরিবারও একই রাজনৈতিক ধারায় সক্রিয় ছিল।

বিগত ১৬ বছরে স্থানীয় বিএনপি ও জামায়াতের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে রুহুল আমিন ও তার পরিবারের সম্পৃক্ততার অভিযোগও এলাকাবাসী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

বর্তমানে দলবদল বা প্রতিপক্ষ দলের রাজনৈতিক কর্মসূচিতেও অংশগ্রহণ রাজনীতিতে নতুন নয়। তবে হোয়াইক্যংয়ের পরিস্থিতিতে এ ধরনের পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় নেতৃত্বের এমন অবস্থান নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত পরিবর্তনের অংশ হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা