October 17, 2026, 6:47 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার বান্দরবান

মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার বান্দরবান ।  ২০ নভেম্বর ২০২৫

বান্দরবান | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বান্দরবানের রুমায় অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮) ও বেলায়েত (৩৩)। তারা কুষ্টিয়া জেলার বাসিন্দা। টিমের সঙ্গে ছিলেন গাইড স্বপন বড়ুয়া (৩৪), তিনি রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়ার বাসিন্দা।

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাঁদের গাড়িটি পেঁপে বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে বগালেক এলাকা থেকে গাইডসহ ১৩ জনের পর্যটকদল চাঁদের গাড়িতে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাড়িটি উল্টে গেলে ১১ জন গুরুতর আহত হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, “দুর্ঘটনায় ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা