October 15, 2026, 1:51 pm
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মি সদস্য সন্দেহে মিয়ানমার নাগরিক আটক

মাহবুব আলম মিনার

মাহবুব আলম মিনার। রোববার, ১৭ নভেম্বর ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুনিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদক ও অস্ত্র পাচার করে আসছে। আটক সুনিঅং তঞ্চঙ্গ্যা সেই চক্রের সক্রিয় সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্রের কার্যক্রম ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের শনাক্তে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে।

আটক সুনিঅং তঞ্চঙ্গ্যাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা