October 15, 2026, 1:52 pm
শিরোনাম :
ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা জেলের ছদ্মবেশে সীমান্ত পার, ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পালংখালীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল সন্দেহভাজনরা, উদ্ধার পুরাতন পিস্তল

মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে অন্ধকার কেটে আলো এসেছে: মাওলানা নুরুল হাসান আজাদ

হেলাল উদ্দিন

উখিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, উখিয়া প্রতিনিধি
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর একরাম মার্কেট চত্বরে আঞ্জুমানে রহমানানিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানানিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফেজ বেলাল উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা জামাল উদ্দিন আরমানী, মাওলানা আবু বকর ছিদ্দিকী, মাওলানা হাফেজ আব্দুস সালাম ইসাপুরী, মাওলানা মুজিবুল হক ও হাফেজ মো. ছাদেক প্রমুখ।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী মুসলিমদের জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন স্মরণে ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন। তাঁর জীবনী, আদর্শ এবং শান্তির বার্তা মুসলিম উম্মাহকে সৎপথে চলার প্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুল হাসান আজাদ বলেন, “১৫ শত বছর আগে যখন অন্ধকারাচ্ছন্ন জাহেলিয়াত যুগে মানবতা নিপীড়িত হচ্ছিল, তখন মহানবী মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। তাঁর আগমনেই মানবসভ্যতা পূর্ণতা পায় এবং মানুষ ন্যায়ের পথে অগ্রসর হয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব একরামুল হক।

এছাড়া ট্রাস্টের সদস্য শামসুল আলম পাসপোর্ট, খাইরুল বশর, বখতিয়ার আহমদ, আবুল কাসেম, নুরুল ইসলাম নুরু সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা