October 17, 2026, 5:10 am
শিরোনাম :
বান্দরবানে নিখোঁজ তিন কিশোরী চট্টগ্রামে উদ্ধার, চার দিন পর ফিরল স্বস্তি লামায় ৭০টি সেগুনগাছ কাটার অভিযোগ, করাতকল থেকে কাঠ জব্দ “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি” ভালুকায় সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ, আতঙ্কে চালকরা দলীয় প্রভাবশালী ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সিএনজি, অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার অভিযোগ  আতঙ্কে দিন কাটাচ্ছেন  চালকরা টেকনাফের ২২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প ইয়াবা কারবারিদের প্রধান ট্রানজিট – ইয়াবা সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে হেড মাঝি রফিক ও সাব্বির লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন”যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’ লামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটিসভাপতি শফিউল আজিম, সম্পাদক নুরুল আবছার আরিফ লামায় ৫০ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত। “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন” ‘যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার ঘোষণা, শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয়’

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হেলাল উদ্দিন

হেলাল উদ্দিন – উখিয়া প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে ৩৪ বিজিবি’র তুমব্রু বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হলে মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। অন্য একজন দ্রুত জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

আটকরা হলেন—
১. মো. আরপান অপি (১৯), পিতা- মো. বক্তার আহমেদ, গ্রাম- মধ্যপাড়া, পোস্ট- বালুখালী, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান।
২. মো. জিয়াবুল হক (৩৬), পিতা- আবুল বাসার, এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-সি-১১।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,
“মাদকবিরোধী এই অভিযান সফল হলেও পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও প্রতিশ্রুতিবদ্ধ।”

আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা